Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ বঙ্গবাজারে আগুন

বঙ্গবাজারে আগুন : হানিফ ফ্লাইওভারে যান চলাচল বন্ধ

admin • 04 Apr 2023, 09:26 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
বঙ্গবাজারে আগুন : হানিফ ফ্লাইওভারে যান চলাচল বন্ধ

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন তিন ঘণ্টার বেশি সময়েও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট কাজ করছে। আর আগুন নিয়ন্ত্রণের কাজ নির্বিঘ্ন রাখতে হানিফ ফ্লাইওভারের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

 

এ বিষয়ে ট্রাফিক লালবাগ বিভাগের লালবাগ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জয়িতা দাস বলেন, হানিফ ফ্লাইওভারে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফ্লাইওভারের উপর যানবাহন ইনকামিং-আউটগোয়িং দুটিই বন্ধ রাখা হয়েছে।

 

এদিকে বঙ্গবাজার এবং এর আশপাশের মার্কেটে ছড়িয়ে পড়েছে স্মরণকালের ভয়াবহ এ আগুন। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছেন নৌ, সেনা ও বিমান বাহিনীর সদস্যরা। তবে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।