জাতীয়
শোক দিবস
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতিসংঘের হাইকমিশনারের শ্রদ্ধা
admin
• 15 Aug 2022, 12:38 PM
• পঠিত 1 বার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট।
সোমবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে মিশেল ব্যাচেলেট শ্রদ্ধা নিবেদন করেন।
সেখানে হাই কমিশনারকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এরপর তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং জাদুঘরের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
মিরর/ এম এ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।





