Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

বগুড়া কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

admin • 18 Nov 2025, 02:14 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
বগুড়া কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

বগুড়া কলেজে নবীন বরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া  জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া কলেজের সাবেক সভাপতি মোঃ সহিদ উন নবী সালাম। 

 বগুড়া কলেজের সভাপতি মোঃ আদিল শাহরিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ,সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সভাপতি মোঃ রুস্তম আলী, বগুড়া জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, জেলা বিএনপির গ্রাম সরকার বিষয় সহ-সম্পাদক ও পৌর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক, জেলা বিএনপির সহকারী শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, নূর মোহাম্মদ রিপন,বিসিডিএসের সভাপতি ও জেলা বিএনপির নির্বাহী সদস্য এ.কে.এম ফজলুর রহিম (টিপু), বগুড়া কলেজের অধ্যক্ষ এ.কে.এম. মঈন উদ্দিন, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পুরো অনুষ্ঠানে নবীন-শিক্ষার্থীদের বরণ,মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দিনব্যাপী আয়োজনটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।