Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ আটক ২

admin • 29 Apr 2024, 09:39 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ আটক ২
শাহাদাত হোসেন, বগুড়া:

বগুড়া সদরের বানদিঘী হাপুনিয়া পাড়া আলম হাজির পুকুর পাড়ে অভিযান চালিয়ে ৮টি ধারালো অস্ত্রসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার দিবাগত গভীর রাতে সদর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা আসামীরা হলেন, কাহালু উপজেলার সান্তা গ্রামের নজরুল ইসলামের ছেলে রানা বাবু (২৩) ও একই গ্রামের ছষ্টার ছেলে বাঁধন বিজয় (১৮)

বগুড়া সদর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে বগুড়া সদর থানার এসআই বেদার উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ সদরের বানদিঘী হাপুনিয়া পাড়া আলম হাজির পুকুর পাড়ে অভিযান পরিচালনা করে।

এ সময় পুলিশ দেখে তারা দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাদের ধরে ফেলে। পরে তাদেরকে নিবিড়ভাবে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তি মোতাবেক হাপুনিয়া পাড়া আলম হাজির পুকুর পাড়ে হ্যাচারীর ঘরের ভিতর ককসিটের বক্স’র মধ্যে রানা বাবুর দেখানো ও নিজ হাতে বে’র করে দেওয়া একটি বড় ধারালো হাসুয়া, ২টি বড় ধারালো ছোড়া, ৪টি চাপাতি উদ্ধার ও জব্দ এবং তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।