Sunday, 1 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

ফেসবুকে বিষন্ন পোস্ট, শাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ফেসবুকে বিষন্ন পোস্ট, শাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরিফ মিয়া নামে এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত আরিফ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী।

প্রক্টর বলেন, আনুমানিক ভোর ৪টার দিকে সে গলায় ফাঁস দিয়েছে। সকাল ৮টায় পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। আরিফের আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তার মানসিক সমস্যা ছিল বলে জেনেছি। এর আগেও একবার এমন চেষ্টা করেছিল। সে মানসিক সমস্যায় চিকিৎসাধীন ছিল। পুলিশ ময়নাতদন্ত করবে। তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। তারা আসছেন।

এদিকে মৃত আরিফের ফেসবুক টাইমলাইন ঘেটে দেখা যায়, বুধবার দিবাগত রাত ২টার আগ পর্যন্ত প্রায় ১৫টি বিষন্ন পোস্ট দিয়েছেন তিনি। সেগুলোতে বিষন্নতা ও কাউকে না পাওয়ার আকুলতা প্রকাশ পেয়েছে।

আরিফের সর্বশেষ পোস্টে লেখাছিল, ‘বিষন্ন রজনী, কিছু চাওয়ার নেই। কিছু পাওয়ার নেই। ছাড়তে হবে চেনা গলি, চেনা রাস্তা, চেনা জগৎ। দুনিয়াটা খুবই নিষ্ঠুর। দুনিয়াটা খুবই নিষ্ঠুর। এই যে প্রেম, এই যে সৌন্দর্য, এই যে শরীর, নিরর্থক। এখানে স্রষ্টার নজর ও আসে না। সময় মেপে নিয়ম করে সূর্য-চন্দ্র জিয়িয়ে রাখে কিছু আকুল প্রাণ। জীবনটা এখানে কীটপতঙ্গের। ভালোবাসা এখানে স্থবির।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।