Sunday, 25 October 2026
শিরোনাম
বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ প্রধানমন্ত্রীর বাসে স্নাইপার নিয়ে মন্তব্যকারী যুবকের ৭ দিনের রিমান্ড বিমানের দাম্মাম-রিয়াদের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত
জেলার খবর

ফের বান্দরবানের ৩ উপজেলা ভ্রমনে নিষেধাজ্ঞা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ফের বান্দরবানের ৩ উপজেলা ভ্রমনে নিষেধাজ্ঞা

বান্দরবানের রুমা,রোয়াংছড়ি ও থানছি উপজেলায় আবারোও ভ্রমন নিষিদ্ধ জারি করলো জেলা প্রশাসন। ১৫ মার্চ (বুধবার) সন্ধ্যায় বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

 

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বান্দরবানের রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় স্থানীয় ও বিদেশী পর্যটকদের ভ্রমনে নিষিদ্ধ করা হলো,তবে জেলার ৭ উপজেলার মধ্যে রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলা ব্যাতীত অন্যান্য উপজেলায় পর্যটকরা ভ্রমন করতে পারবে।

 

এই বিষয়ে বিস্তারিত জানার জন্য বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, যেহেতু বান্দরবানের দুর্গম পাহাড়ের কয়েকটি উপজেলায় সন্ত্রাসীদের ধরতে অভিযান পরিচালনা হচ্ছে তাই এই মহুতে যাতে কোন পর্যটক কোথাও গিয়ে কোন বিপদের সম্মুখীন না হয় সেজন্য এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তবে পরিস্থিতি একটু ভালো হলে এই নির্দেশ আবার তুলে নেয়া হবে।

 

সুত্রে জানা যায়,বান্দরবানের দুর্গম পাহাড়ে সম্প্রতি নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারকীয়া'র বেশ কিছু সদস্য পাহাড়ী বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি ন্যাশনাল ফন্ট (কেএনএফ) এর আস্তানায় লুকিয়ে থেকে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করছে আর তাদের ধরতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

 

এর আগে বান্দরবান জেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফা গণবিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন উপজেলায় পর্যটকদের ভ্রমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।