Sunday, 1 November 2026
শিরোনাম
গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫ পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
জেলার খবর

ফেরি থেকে মাঝ নদীতে পড়ে গেল ডেঙ্গু রোগী

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
ফেরি থেকে মাঝ নদীতে পড়ে গেল ডেঙ্গু রোগী

উত্তাল পদ্মায় ফেরি থেকে মো. শাহারিয়ার ইমন নামে এক যাত্রী পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী। শনিবার (৩০ সেপ্টেম্বর) সাড়ে ৩ টায় পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসা এনায়েতপুরি ফেরিতে এ ঘটনা ঘটে।

নদীতে পড়ে যাওয়া শাহারিয়ার ইমন রাজবাড়ী সদর উপজেলার মুলঘর গ্রামের আব্দুল্লাহ আল মামুনের ছেলে ও ঢাকা কমার্স কলেজের ছাত্র।

প্রত্যক্ষদর্শী সৌহার্দ্য পরিবহনের সুপারভাইজার সাহেব আলী বলেন, ফেরি মাঝ নদীতে আসলে মোবাইল ফোন চালানো অবস্থায় ইমন নদীতে পড়ে যায়। ফেরিতে থাকা যাত্রীদের চিৎকারে চালক ফেরি নিয়ন্ত্রণ করে ধীরে ধীরে পেছাতে থাকে। প্রায় ৬০০ মিটার দূরে গিয়ে রশির মাধ্যমে ইমনকে ফেরিতে তোলা হয়।

দৌলতদিয়া নৌ-ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল কবির বলেন, আজ শনিবার বিকেল ৩টার সময় পাটুরিয়া ৩ নম্বর ফেরি ঘাট থেকে দৌলতদিয়া ফেরি ঘাটের উদ্দেশে ছেড়ে আসে ফেরি এনায়েতপুরি। ফেরি এনায়েতপুরি থেকে ৩টা ১০ মিনিটের সময় যমুনা নদীর মাঝখানে মাথাঘুরে শাহারিয়ার ইমন নামে ওই ব্যক্তি পড়ে যান। সাথে সাথে তার মামা মো. আল আমিনসহ ফেরিতে থাকা লোকজন ও দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সহায়তায় সুস্থ অবস্থায় উদ্ধার করেন।

তিনি বলেন, এনায়েতপুরি ফেরিটি দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটে পৌঁছালে তাকে ফেরির মাষ্টার ও দৌলতদিয়া নৌ-পুলিশ তার মামার কাছে সুস্থ অবস্থায় হস্তান্তর করেন। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।