রাজধানীর ফার্মগেট এলাকায় কারওয়ান বাজারমুখী ফুটওভার ব্রিজের সামনে ঝটিকা মিছিল করার সময় আওয়ামী লীগের ১৫ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। বুধবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে মিছিলের প্রস্তুতি কালে তাদের আটক করা হয়।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এছাড়া কারওয়ান বাজার মোড় ও শান্তিনগরেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এদিকে মিরপুরে ককটেল ছুড়তে এসে হাতেনাতে ধরা পড়লেন এক যুবক। পরে তাকে পুশের হাতে তুলে দেয় উপস্থিত জনতা।
টিএসসিতে উপস্থিত একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, টিএসসিতে গুম বিষয়ক একটি ডকুমেন্টারি প্রদর্শন চলছিল। এরমধ্যে ককটেল দুটি বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। ধারণা করা হচ্ছে, ককটেল দুটি সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে ছুড়ে মারা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া বাড়ানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা।





