Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ফারদিন হত্যা: বুশরার স্থায়ী জামিন

admin • 16 Mar 2023, 03:19 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ফারদিন হত্যা: বুশরার স্থায়ী জামিন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যা মামলায় বান্ধবী আমাতুল্লাহ বুশরার স্থায়ী জামিন মঞ্জুর করেছেন আদালত।

 

বৃহস্পতিবার (১৬ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালতে বুশরার আইনজীবী স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার স্থায়ী জামিন মঞ্জুর করেন।

 

এ মামলায় স্থায়ী জামিনের আবেদন করতে আজ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন বুশরা। মহানগর হাকিম শান্ত ইসলাম মল্লিক তার স্থায়ী জামিন মঞ্জুর করে আগামী ১৬ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

 

একই সঙ্গে বুশরাকে হত্যা মামলা থেকে অব্যাহতি দিয়ে ডিবির প্রতিবেদনের বিরুদ্ধে অনাস্থা আবেদনের সময় চেয়েছেন ফারদিনের বাবা।

 

গত বছরের নভেম্বরে ফারদিনের মৃত্যুর পর বুশরাকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়। গত ৬ ফেব্রুয়ারি বুশরাকে অব্যাহতির আবেদন জানিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।