Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২,আহত ১০

admin • 15 Oct 2025, 04:58 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ২,আহত ১০

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অপর যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত শামসুন্নাহার বেগম (৪০) বরিশালের উজিরপুরের বাসিন্দা এবং পুলিশ কর্মকর্তা নজরুল ইসলামের স্ত্রী। নিহত শিশু রাবেয়া আক্তার (১০) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গ্রামের হানিফ গাজীর মেয়ে।

 

স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে দ্রুতগামী একটি পরিবহনের ধাক্কায় অপর আরেকটি পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে পানি ভর্তি খাদে উল্টে যায়। এ সময় আহত হয় কমপক্ষে ১৫ জন। পরে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান জানান, শ্যামলী পরিবহনের একটি বাসকে ওভারটেক করতে গিয়ে ধাক্কাধাক্কিতে নিয়ন্ত্রণ হারায় বরিশালগামী ইউরো লাইন পরিবহনের বাসটি। এ সময় বাসটি উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে একজন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন নারী যাত্রী নিহত হন।

 

তিনি আরও বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় পুলিশ। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। একইসাথে শ্যামলী পরিবহনের বাসটিকেও আটক করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।