Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ

admin • 21 Nov 2025, 07:44 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার সৌজন্য সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার (২১ নভেম্বর) রাজধানীর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানের সাইডলাইনে তাঁদের মধ্যে এই সৌজন্য সাক্ষাৎ হয়।

 

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সাক্ষাৎকালে ড. ইউনূস সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর সুস্থতা কামনা করেন। খালেদা জিয়াও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং তাঁর সহধর্মিণী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থার খোঁজ নেন।

 

সৌজন্য সাক্ষাতে খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমানও উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।