Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

প্রতীক হিসেবে ‘শাপলা কলি' নিতে প্রস্তুত এনসিপি

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
প্রতীক হিসেবে ‘শাপলা কলি' নিতে প্রস্তুত এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতীক হিসেবে 'শাপলা কলি' নিতে প্রস্তুত বলে জানিয়েছে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষ ও শাপলা কলির’মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

রোববার (২ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

পাটওয়ারী বলেন, আপাতত এনসিপি কারও সঙ্গে জোটে যাওয়ার চিন্তা করছে না। তবে বিএনপি চাঁদাবাজি-সন্ত্রাসীর পথ এবং জামায়াতে ইসলামী ধর্মীয় ফ্যাসিবাদ থেকে বের হলে জোটের বিষয়ে ভেবে দেখবে এনসিপি।

তিনি আরও বলেন,গনভোট নিয়ে দুই দলের দ্বন্দ্বে নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কা আছে। তবে গনভোটের সময় নিয়ে এনসিপির কোনো বিরোধিতা নেই। রাজনৈতিক দু’দলকে এ সংক্রান্ত সমস্যা সমাধানে আহ্বান জানান এনসিপির এই নেতা।

নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জানিয়ে পাটোয়ারী বলেন, দেশের যেকোনো প্রান্তের মানুষকে নির্বাচনে প্রার্থী হতে আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির এক প্রজ্ঞাপনে রাজনৈতিক দলের প্রতীক তালিকায় যুক্ত করা হয় 'শাপলা কলি' সহ আরও বেশকয়েকটি প্রতীক। তাদের দলের নির্বাচনী প্রতীক হিসেবে শুরু থেকেই শাপলা চেয়ে আসছিল।

তখন এ নিয়ে কমিশনের বক্তব্য ছিল, ইসির বরাদ্দযোগ্য প্রতীকের তালিকায় ‘শাপলা’ নেই। তাই প্রতীকটি দেয়া যাচ্ছে না দলটিকে। গেজেটকৃত ৫০টি প্রতীকের থেকে যেকোনো একটিকে বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় কমিশন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।