Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

admin • 03 Nov 2025, 08:11 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মো. জালাল হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের চর কালাইয়া গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত রশিদ হাওলাদারের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জালাল হাওলাদার দীর্ঘদিন ধরে ওই প্রতিবন্ধী নারীকে নানাভাবে উত্যক্ত করছিলেন।

শনিবার রাতে সুযোগ পেয়ে তিনি ভুক্তভোগী প্রতিবন্ধী নারীকে রান্নাঘর থেকে মুখ চেপে পাশের বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ঘটনাস্থলেই অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেয়। পরে বাউফল থানা পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

 

ভুক্তভোগীর পরিবার বিষয়টি লিখিতভাবে থানায় জানালে মামলা দায়ের করা হয়।

 

রবিবার সকালে ধর্ষণের শিকার নারীকে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুপুরে অভিযুক্ত জালাল হাওলাদারকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, “অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।”

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।