Monday, 26 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

পৌর সার্ভেয়ারের সাথে হাতাহাতির ঘটনায় অফিস সহায়কের মৃত্যু

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
পৌর সার্ভেয়ারের সাথে হাতাহাতির ঘটনায় অফিস সহায়কের মৃত্যু
কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় বকেয়া বেতন আদায়ের দাবীতে পৌর সার্ভেয়ারের সাথে হাতাহাতির ঘটনায় অফিস সহায়কের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে পৌর ভবনের ১১৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অফিস সহায়কের স্বজনরা পৌর সার্ভেয়ারের বাড়িঘর ভাংচুর ও পৌরসভার প্রধান ফটক আটকে বিক্ষোভ করেছেন। নিহত অফিস সহায়ক পৌরসভার শেরকান্দি গ্রামের মৃত গঞ্জের আলীর ছেলে শহিদুল ইসলাম কুটি (৫৬)।
জানা যায়, কুমারখালী পৌরসভায় ৫৭ জন কর্মকর্তা / কর্মচারীর ৪২ মাসের প্রায় ১০ কোটি টাকা বেতন বকেয়া থাকায় সকালে বকেয়া বেতন আদায়ের দাবিতে অফিস সহায়ক শহিদুল পৌরসভার বিভিন্ন দপ্তরের দরজা আটকে দেন। এসময় ১১৫ নম্বর কক্ষের সার্ভেয়ার ফিরোজুল ইসলামের কক্ষ বন্ধ করতে গেলে উভয়ের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পৌরসভার অন্যান্যরা বিরোধ নিরসনে ফিরোজুলকে ১১৫ নম্বর এবং শহিদুলকে ১০১ নম্বর কক্ষে আটকে রাখেন। এবং কিছু সময় পর তারা ১০১ নম্বর কক্ষে গিয়ে শহিদুলকে ফ্লোরে পড়ে থাকতে দেখে তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জিয়াউর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রির্পোট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।