Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পুলিশের জালে ছাত্রলীগের ইমাম

admin • 20 Dec 2024, 04:19 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পুলিশের জালে ছাত্রলীগের ইমাম

চট্টগ্রামের পটিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক হাসান ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে পটিয়া পৌর সদরের সবুর রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত হাসান ইমাম পটিয়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকার আহমদ উল্লাহর ছেলে।

 

পুলিশ জানায়, ছাত্র-জনতার মিছিলে হামলা ও গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত হাসান ইমাম। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

 

পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাসান ইমামকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।