Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পুলিশের গাড়িতেও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

admin • 14 Nov 2025, 08:01 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
পুলিশের গাড়িতেও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় এক নারীকে মারধর করে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়—পুলিশের ভ্যানে তোলা অবস্থাতেও ওই নারী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ধানমণ্ডি ৩২-এর সামনে স্লোগান দেওয়ার পর পুলিশ সদস্যরা তাকে আটক করে এবং গাড়িতে তোলে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

 

এর আগে একই দিন সকালে ধানমণ্ডি ৩২ নম্বর এলাকা থেকে সন্দেহভাজন এক কিশোরকে আটক করে পুলিশ। পরে অভিভাবকের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।