Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পুকুর থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার

admin • 06 Oct 2023, 07:54 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পুকুর থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার

কুষ্টিয়ায় পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর লাশ (৩০) উদ্ধার করেছে পুলিশ।

(শুক্রবার) ৬ অক্টোবর সকাল ১০টার দিকে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বাইপাস মোড় সংলগ্ন রুহুল ফিলিং স্টেশনের সামনের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

স্থানীয়রা জানায়, আজ সকাল ৭টার দিকে একটি লাশ পুকুরে ভাসতে দেখে কুষ্টিয়া মডেল থানায় খবর দেয় স্থানীয়রা পরে ১০ টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ওই নারীর পরিচয় শনাক্ত করতে জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) টিমকে খবর দেওয়া হয়েছে।

মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই ওই নারীর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।