Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
জেলার খবর

পুকুরে ভাসছিল আ.লীগ নেতার মরদেহ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
পুকুরে ভাসছিল আ.লীগ নেতার মরদেহ

মুন্সীগঞ্জের শ্রীনগরে নিখোঁজের ১৬ ঘণ্টা পর শাহজাহান শেখ (৫৫) নামের এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে বাড়ির কাছের একটি পুকুর থেকে তারা মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত শাহজাহান বীরতারা এলাকার বাসিন্দা এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক। শাহজাহান মদের নেশায় আসক্ত ছিলেন দাবি করেছে পরিবার।

 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পরে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। এ দিন স্থানীয় এলাকায় তাকে অনেকে মদ্যপ অবস্থায় দেখতে পান। পরে তিনি নিখোঁজ হন। শুক্রবার স্থানীয় কাঠালবাড়ি মসজিদ সংলগ্ন পুকুরে তার মরদেহ ভাসঁতে দেখে পুলিশকে খবর দেয়া হলে তারা এসে উদ্ধার করে।

 

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মুন্সি গণমাধ্যম বলেন, পরিবার জানিয়েছে, বিয়ের আগে থেকে শাহজাহান মদপান করতেন। এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই। মরদেহ উদ্ধার করা হয়েছে। যেহেতু মুখে মদের অস্তিত্ব পাওয়া গেছে, তাই ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।