Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

admin • 06 Oct 2024, 05:50 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে চাচাতো দুই ভাই বোন রাফিয়া (৬) ও সাফা (৩) এর মৃত্য হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রবিবার (০৬ অক্টোবর) সকালে পীরগঞ্জ উপজেলার কুশারীগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

 

ভোমরাদহ ইউনিয়নের চেয়ারম্যান হিটলার হক পানিতে ডুবে দুই চাচাতো ভাই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

   

স্থানীয়রা জানায়, কুশারীগাঁও গ্রামের দেলোয়ারের কন্যা রাফিয়া (৬) এবং সুমন ইসলামেরে ছেলে সাফা (৩) সকাল থেকে নিখোঁজ ছিল। পরে বাড়ির পাশ্বে পুকুরের তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।

   

ঠাকুরগাঁও পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম বলেন, বাচ্চা দুটো অনেক ছোট। বিষয়টি আসলে দুঃখজনক। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।