Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

পিরোজপুরে যুব মহিলা লীগ নেত্রী যুথী গ্রেপ্তার

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
পিরোজপুরে যুব মহিলা লীগ নেত্রী যুথী গ্রেপ্তার

নাশকতার অভিযোগে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) রাতে নিজ বাসভবন থেকে পুলিশ ও গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি যৌথ দল তাকে আটক করে।

 

আসমা সুলতানা যুথী ভাণ্ডারিয়া উপজেলার পৌরশহরের বাসিন্দা।

 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান জানান, ককটেল বিস্ফোরণ ও বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় যুথীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে উপস্থাপন করে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

পিরোজপুর ডিবি পুলিশের পরিদর্শক আরও জানান, সদর থানার একটি মামলার সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়। ভাণ্ডারিয়া থানার ওসি আহমেদ আনওয়ার বলেন, আসমা সুলতানা যুথীর বিরুদ্ধে ভাণ্ডারিয়া ও পিরোজপুর থানায় একাধিক মামলা রয়েছে।

 

এই গ্রেপ্তারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে যুব মহিলা লীগের স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।