পিরোজপুরে মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে রেহানা আক্তার নামে এক গৃহবধূকে কুপিয়ে জখম করেছে জা মেরিনা বেগমসহ প্রতিপক্ষরা।'
১৩ ডিসেম্বর ( শুক্রবার ) রাতে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ছোট শিংগা গ্রামে এ ঘটনা ঘটে।,
আরো পড়ুন : শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সম্মিলিত পেশাজীবী পরিষদের শ্রদ্ধাআহত রেহানা ওই এলাকার আল-আমিন চৌকিদারের স্ত্রী।,
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট হামলাকারীদের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা এবং টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন আহত রেহেনা। ওই মামলায় প্রতিপক্ষের জা মেরিনা বেগম কিছুদিন কারাগারে ছিলেন। এরপর জামিনে ছাড়া পেয়ে উভয় পক্ষের মধ্যে ফের ঝগড়া হয়।'
,এরই জেরে শুক্রবার রাতে জা মেরিনা বেগমসহ ৩-৪ জন রেহেনাকে কুপিয়ে ও হাতুড়িপেটা করেন। পরে স্থানীয়রা রেহেনাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।'
এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এস/ মিরর





