Monday, 19 October 2026
শিরোনাম
সারা দেশ

কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত

• • পঠিত 1 বার
শেয়ার করুন:
কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে পুড়ে গেছে একাধিক বসতবাড়ি। এতে পরিবারগুলো অসহায় অবস্থায় পড়েছে।


রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। এতে মোহন শেখ, আমিরুদ্দিন সর্দার, আব্দুর রহিম ও রিপনের বাড়ি পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে মোট ১২টি পরিবার।


ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

 


অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে দুর্ভোগের মধ্যে রয়েছে। এ পরিস্থিতিতে তাঁদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহযোগিতা প্রয়োজন। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।