Sunday, 1 November 2026
শিরোনাম
গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলন, গাজীপুরে বিজিবি মোতায়েন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৫ পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন মেজর (অব.) আখতারুজ্জামানের হাইকোর্টে জামিন কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে ডিএমপির নিউজ পোর্টাল ‘হ্যাক’, ভাসছে রাজনৈতিক বার্তা, সহিংসতার চিত্র সন্ধ্যার পর স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাস্তায় পেলে গ্রেফতার: ডিআইজি আব্দুল কুদ্দুছ ফেসবুক ভিডিওতে সংবাদপত্র ছেঁড়ার ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন
জেলার খবর

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ,বান্দরবান জেলার ৪১ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে পিসিসিপি কেন্দ্রীয় কমিটি। আজ সকাল ১১ ঘটিকায় পিসিসিপি কেন্দ্রীয় সভাপতি মো:সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক এর এক সাক্ষরিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

 

আসিফ ইকবাল সভাপতি, হাবিব আল মাহমুদ সেক্রেটারি এবং তানভির হোসেন ইমন'কে সাংগঠনিক সম্পাদক করে ৪১ বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় পিসিসিপি কেন্দ্রীয় কমিটি।

আজ(শনিবার) বেলা ১১ ঘটিকায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কার্যালয় কেন্দ্রীয় আন্ত:কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয় সংগঠনটির নেতৃবিন্দরা। পিসিএনপি চেয়ারম্যান কাজী মজিবুর রহমান, ছাত্র পরিষদ মনিটরিং কমিটির আহবায়ক শেখ আহমেদ রাজু, মহাসচিব আলমগীর কবির, পিসিএনপি মহাসচিব জনাব আলমগীর কবির, পিসিসিপি কেন্দ্রীয় সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ সহ মনিটরিং কমিটির নেতৃবিন্দরা।

 

এ সময় পিসিসিপি কেন্দ্রীয় সভাপতি জনাব আতাউর রহমান বলেন, "শিক্ষা, সংগ্রাম, মুক্তির পতাকাবাহী ৩ পার্বত্য জেলার ছাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সকল সহযোগিতায় আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে সবসময় পাশে থাকব। চাকরি,শিক্ষা,কোটা সহ ৩ পার্বত্য জেলার সকল বাঙ্গালি বৈষম্যের স্বীকার, এর বিরুদ্ধে শীঘ্রই রাজপথে আন্দোলনে যাব আমরা।

 

প্রিয় ভাইয়েরা,আমরাই একমাত্র ছাত্র সংগঠন যারা এসকল মৌলিক অধিকার আদায় ও অনিয়মের বিরুদ্ধে সবসময় সম্মিলিত প্রতিবাদ জানিয়ে আসছি। আপনাদের সহযোগিতায় আরো দূর এগিয়ে যেতে চাই এবং পার্বত্য চট্টগ্রামের বাঙ্গালি বৈষম্যের বিরুদ্ধে এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে চাই।"

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।