Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

পায়রা নদীতে ধরা পড়ল দুই কেজির রাজা ইলিশ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
পায়রা নদীতে ধরা পড়ল দুই কেজির রাজা ইলিশ

বরগুনার পায়রা নদীতে জেলের জালে ধরা পড়ল দুই কেজি ওজনের রাজা ইলিশ। বাজারে যার দাম উঠছে পাঁচ হাজার টাকা। শনিবার সন্ধ্যায় আমতলী উপজেলার লঞ্চঘাটে বিক্রির জন্য নিয়ে আসে এই রাজা ইলিশটি।

লঞ্চঘাটের জেলে মো. খলিল ফকির জানান, পায়রা (বুড়িশ্বর) নদে বুড়িরচর পয়েন্টে দুপুরে জাল ফেলেন। বিকালে জাল টানার পর ছোট-বড় আরও কয়েকটি ইলিশের সঙ্গে ওঠে এই রাজা ইলিশটি। সন্ধ্যায় মাছটি লঞ্চঘাটে ওঠানো হলে ক্রেতার পাশাপাশি উৎসুক মানুষ মাছটি দেখার জন্য ভিড় করেন। কারণ এত বড় ইলিশ সহজে পাওয়া যায় না বলেই মানুষের এত আগ্রহ।

মাছ ব্যবসায়ী সুজন জানান, আড়াই হাজার টাকা কেজি দরে দুই কেজির ইলিশটির দাম পাঁচ হাজার টাকা চাওয়া হয়েছে। এই দামে বিক্রি করতে পারলে জেলের দাম পরিশোধের পর নিজের সামান্য কিছু লাভ থাকবে।

স্থানীয় লঞ্চঘাটের জেলে মো. জলিল গাজী, মোশারফ ফকির, লিটন সদাগর বলেন, পায়রা বুড়িশ্বর নদে এক সময় প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যেত। পাঁচ ছয় বছর আগেও জেলেদের জালে প্রায়ই দুই কেজি, আড়াই কেজি ওজনের ইলিশ ধরা পড়ত। কিন্তু এখন আর সেই ইলিশের দেখা মেলে না।

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার জানান, ৬৫ দিনের সাগরে মৎস্য আহরণ নিষিদ্ধ কার্যক্রম ফলপ্রসূ হয়েছে। তাই ইলিশের আকার, আকৃতি ও ওজন বৃদ্ধি পেয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।