Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

পাম্প হাউজে আগুন, আহত ৭

Mohiuddin Ahmad Tanveer • 31 Jan 2023, 02:03 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পাম্প হাউজে আগুন, আহত ৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপঝেলার গোদনাইল এসও এলাকায় পদ্মা অয়েল কোম্পানির ডিপোর পাম্প হাউজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে সাতজন আহত হয়েছেন।

 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

 

আহত ব্যক্তিরা হলেন, সিরাজ (৫২), মহিউদ্দিন (৬০), শাজাহান কবির (৫০), শফি (৬০), নাজমুল হক (৩০), মোজাম্মেল হক (৫৫), গোলাপ হোসেন (৩৫)।

 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দীন আহমেদ জানান, মঙ্গলবার সকালে সংবাদ পাওয়া মাত্রই আদমজী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে প্রায় সাতজন আহত হয়েছেন। ক্ষতির পরিমাণ তদন্ত-সাপেক্ষে জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।