Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

পাবনায় নামাজরত বাবাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
পাবনায় নামাজরত বাবাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে

পাবনায় নামাজরত অবস্থায় নিজাম প্রামাণিক (৬০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত ছেলে মোস্তফা প্রামাণিক। রোববার (২ নভেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নিজাম প্রামাণিক একই গ্রামের মৃত ইন্তাজ প্রামানিকের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। তাঁর ছোট ছেলে মোস্তফাও বাবার সঙ্গে কৃষিকাজ করতেন।

এ ঘটনায় অভিযুক্ত মোস্তফাকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন। তাকে গ্রেপ্তারের সময় তার ছুরিকাঘাতে তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিজাম প্রামাণিক প্রতিদিনের মতো বাজারে দুধ বিক্রি করে সন্ধ্যায় বাড়ি ফেরেন। খাওয়া-দাওয়া শেষে এশার নামাজ আদায় করছিলেন তিনি। সেই সময় ঘরের দরজা বন্ধ করে হাঁসুয়া দিয়ে কুপিয়ে বাবার মৃত্যু নিশ্চিত করে মোস্তফা। এরপর পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে বসে থাকে সে।

পরিবারের সদস্যরা দরজা খুলে ভেতরে গিয়ে দেখতে পান নিজামের রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং অভিযুক্ত মোস্তফাকে আটক করে।

নিহতের সেজো ছেলে মিজানুর রহমান বলেন, আমার বাবাকে নামাজরত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে। মাদক সেবনের জন্য টাকা না পেলে সে প্রায়ই বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করত এবং ঘরে ভাঙচুর চালাত। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত মোস্তফাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।