Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

পল্লবীতে বাজারের ব্যাগ থেকে কন্যা শিশুর মরদেহ উদ্ধার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পল্লবীতে বাজারের ব্যাগ থেকে কন্যা শিশুর মরদেহ উদ্ধার

রাজধানীর পল্লবীতে একটি বাজারের ব্যাগ থেকে ৪ মাস বয়সী অজ্ঞাত এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) মিরপুর ১২ থেকে দিয়াবাড়ি যাওয়ার পথে মেট্রোরেলের ১৪৫ নম্বর পিলারের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

পুলিশের ধারণা, শুক্রবার ভোর ভোরের দিকের যেকোনো সময়ে শিশুটিকে হত্যা করা হয়েছে। উদ্ধারকৃত শিশুটির বয়স অনুমানিক ৪ মাস হতে পারে। বাজারের ব্যাগে চাদরে মোড়ানো শিশুটির গলার পিছনের দিকে জখমের চিহ্ন রয়েছে।

 

পুলিশ জানায়, জরুরি সেবা ৯৯৯ ফোন কলের মাধ্যমে খবর পেয়ে পল্লবী থানার অফিসার ইনচার্জ ও এসআই ঘটনাস্থলে যান। উপস্থিত লোকজনকে জিজ্ঞাসা করলে কেউই শিশুটির পরিচয় সম্পর্কে কিছু বলতে পারেনি। সিআইডি ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পল্লবী থানার ওসি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।