Monday, 19 October 2026
শিরোনাম
বিনোদন

‘পর্বত’ সিনেমা হল ভেঙে মার্কেট নির্মাণ করবেন ডিপজল

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
‘পর্বত’ সিনেমা হল ভেঙে মার্কেট নির্মাণ করবেন ডিপজল

রাজধানীর গাবতলীর এক সময়ের জনপ্রিয় ‘পর্বত’ সিনেমা হল ভেঙে মার্কেট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন মালিক অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

গণমাধ্যমকে হল ভেঙে ফেলার বিষয়টি নিশ্চিত করেছেন ডিপজল নিজেই। তিনি বলেন, ‘পর্বত’ সিনেমা হল ভেঙে ফেলার খবরটি সত্য। অনেকে গোটা বিষয়টা না জেনেই সমালোচনা করছেন। বিষয়টি হল পর্বত সিনেমা হল ভেঙে মার্কেট তৈরি হলেও সেখানে সিনেমা হলও থাকবে। সেখানে তিনটি হল নিয়ে তৈরি হবে মাল্টিপ্লেক্স।

ডিপজলের ভাষ্য, দীর্ঘসময় ধরে এই হল বন্ধ। তাই সেখানে মার্কেট নির্মাণ হবে। কম খরচে দর্শক যেন হলে সিনেমা দেখতে পারে, সেই পরিকল্পনা করেই নির্মিত হবে হলগুলো।

নব্বইয়ের দশকে দেশে প্রায় ১ হাজার ২৫০টি সিনেমা হল ছিল। সেই সংখ্যা কমে এখন দাঁড়িয়েছে দেড় শতে। এর মধ্যে ৬০টি হল দর্শক পাচ্ছে, নিয়মিত সিনেমা চলছে। বাকিগুলোও দর্শকহীনতায় বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।