Friday, 4 September 2026
শিরোনাম
শিক্ষা জেলার খবর

পরীক্ষা চলাকালীন ছাত্রীর ওপর ছিঁড়ে পড়ল সিলিং ফ্যান

admin • 17 Aug 2023, 10:13 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পরীক্ষা চলাকালীন ছাত্রীর ওপর ছিঁড়ে পড়ল সিলিং ফ্যান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময় সিলিং ফ্যান ছিঁড়ে পড়ে এক পরীক্ষার্থী আহত হয়েছেন। আহত পরীক্ষার্থী ফাল্গুনী আক্তারের (১৮) গালে তিনটি সেলাই লেগেছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহত পরীক্ষার্থী ফাল্গুনী চৌধুরীবাড়ি এনায়েত নগর এলাকার মো. ইসলামের মেয়ে। তিনি সরকারি আদমজী এম ডব্লিউ কলেজের ছাত্রী।

 

জানা গেছে, ফল্গুনী তার এইচএসসি পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে আসেন। পরীক্ষা চলাকালীন সময়ে হঠাৎই তার মাথার ওপরে থাকা সিলিং ফ্যানটি ছিঁড়ে পড়ে। এতে সিলিং ফ্যানের একটি পাখা সরাসরি তার গালে আঘাত করলে তিনি রক্তাক্ত যখম হন।

 

পরবর্তীতে কেন্দ্রে নিয়োজিত একজন চিকিৎসক ওই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেন এবং তার গালের ডান পাশে তিনটি সেলাই করেন। প্রাথমিক চিকিৎসা শেষে ওই পরীক্ষার্থীকে পুনরায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে জানতে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূরুল ইসলামকে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। একই স্কুলের সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এটি একটি দুর্ঘটনা। ঘটনার পর আহত ওই শিক্ষার্থীকে চিকিৎসা দেওয়ার পাশাপাশি তাকে পরীক্ষার জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়েছে বলে খবর পেয়েছে। বর্তমানে সে সুস্থ আছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।