Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

পরীক্ষায় অসদুপায় অবলম্বন: জামালপুরে পাঁচ পরিক্ষার্থী বহিষ্কার

admin • 01 Oct 2023, 10:39 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পরীক্ষায় অসদুপায় অবলম্বন: জামালপুরে পাঁচ পরিক্ষার্থী বহিষ্কার

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আলিমের (এইচএসসির সমমান) পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অপরাধে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার ( ০১ অক্টোবর) পরীক্ষা শুরুর এক ঘন্টা পর দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে নকল করার অপরাধে এ পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত ট্যাগ অফিসার মোঃ মোখলেসুর রহমান জানান, আজ আল কোরআন (২০১) পরীক্ষা ছিল। পরীক্ষা শুরু হবার মাত্র এক ঘন্টা অতিবাহিত হবার পরেই ৫ জন পরিক্ষার্থীকে অসুদপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়। তাদের প্রত্যকের হাতে নকলের কপি পাওয়া যাওয়ায় বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) কামরুন্নাহার শেফা বলেন, সুষ্ঠ সুন্দর নকলমুক্ত সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা , আগামী প্রজন্ম নকলমুক্ত পরিবেশে পরিক্ষা দিয়ে দেশ জাতীকে ভালো কিছু উপহার দিবে আমরা এটাই চাই, নকলমুক্ত পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।