Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পরিত্যক্ত ঘরে পড়ে ছিল গৃহবধূর লাশ, অন্য কক্ষে বোরকা

admin • 15 Nov 2023, 10:34 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পরিত্যক্ত ঘরে পড়ে ছিল গৃহবধূর লাশ, অন্য কক্ষে বোরকা

বরগুনা সদর উপজেলায় নিখোঁজের তিনদিন পর নিজ বসতঘরের পাশে পরিত্যক্ত ঘর থেকে লাইজু আক্তার (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

এ সময় অপর কক্ষ থেকে একটি বোরকা ও ওড়না উদ্ধার করা হয়েছে। তবে গৃহবধূ লাইজুর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

 

লাইজু আক্তার বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের উত্তর লাকুরতলা (সোনার বাংলা) এলাকার আবদুস সোবহানের মেয়ে ও একই এলাকার জামাল হোসেনের স্ত্রী।

 

এ বিষয়ে পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩ দিন আগ থেকেই নিখোঁজ ছিলেন লাইজু আক্তার। আশপাশের বাড়িসহ আত্মীয় স্বজনদের বাড়িতেও অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।

 

বুধবার বেলা ১১টার দিকে প্রতিবেশীরা তাকে খুঁজতে গিয়ে স্বামী জামাল হোসেনের ঘরের কাছেই একটি পরিত্যক্ত ঘরের মধ্যে লাইজু আক্তারের মরদেহ দেখতে পায়। দুপুর দেড়টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পরিত্যক্ত ঘরটির অপর একটি কক্ষ থেকে একটি বোরকা ও একটি ওড়না উদ্ধার করা হয়।

 

লাইজু আক্তারের বাবা আবদুস সোবহান বলেন, আমার মেয়ের দীর্ঘ বছর ধরে মানসিক সমস্যা ছিল। এর আগেও সে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে।

 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আ. হালিম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শনসহ লাইজু আক্তারের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। আমাদের আইনি কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।