Monday, 19 October 2026
শিরোনাম
জাতীয়

পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় গেলেন প্রধানমন্ত্রী

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়ায় গেলেন প্রধানমন্ত্রী
ছুটির দিনে গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১২ আগস্ট) সকালে তিনি গণভবন থেকে রওনা হন।    প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, এটি প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সফর।   পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর গত ৪ জুলাই সড়কপথে পরিবারের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী  টুঙ্গিপাড়ায় যান। সেখানে জাতির পিতার মাজার জিয়ারত করেন তিনি।   এছাড়া আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজ খবর নেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।