Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

পদ্মা সেতু দিয়ে চলবে মোটরসাইকেল

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
পদ্মা সেতু দিয়ে চলবে মোটরসাইকেল

অবশেষে মোটরসাইকেল চালকদের জন্য উন্মুক্ত হচ্ছে পদ্মা সেতু। আগামী ২০ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে মূল সেতুর সার্ভিস লেন দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ২০ এপ্রিল সকাল ছয়টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করার অনুমোদন দেওয়া হয়েছে। পদ্মা সেতুর বাম পাশের সার্ভিস লেন দিয়ে চলবে মোটরসাইকেল। সেতুতে মোটরসাইকেলের গতি হবে সর্বোচ্চ ৬০ কিলোমিটার।

সেতুমন্ত্রী বলেন, পরীক্ষামূলকভাবে এই নির্দেশ দেওয়া হয়েছে। কোনোভাবেই সার্ভিস লেনের বাইরে মূল সেতুতে মোটরসাইকেল আসতে পারবে না। নির্ধারিত হারে টোল দিতে হবে। নিয়ম মেনে না চললে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে।

সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন বলেন, আমরা সাময়িক সময়ের জন্য অনুমতি দিচ্ছি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি চলবে। যদি বাইকাররা আইন না মানেন, তাহলে এই নির্দেশনা বাতিল করে দেওয়া হবে।

তিনি আরও বলেন, বাইকারদের আচরণের ওপর নির্ভর করবে কতদিন এ সুবিধা থাকবে। আমরা তাদের জন্য নির্ধারিত একটা লেন রাখব। এর মধ্যে থাকতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে মোটরসাইকেল চালানো যাবে।

গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পরদিন সেতুতে যান চলাচল শুরু হয়। প্রথম দিনে অন্তত ৪৫ হাজার যানবাহন পারাপার হয়। এর মধ্যে মোটরসাইকেল ছিল ২৭ হাজার। ওই দিন রাতে সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হন। এরপর সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।