Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
জেলার খবর

পদ্মায় ধরা পড়ল ১২ কেজির বোয়াল

• • পঠিত 17 বার
শেয়ার করুন:
পদ্মায় ধরা পড়ল ১২ কেজির বোয়াল

হরিরামপুরের পদ্মায় হরিণাঘাট এলাকায় ইলিশ মাছ ধরার জালে ধরা পড়ল ১২ কেজির একটি বোয়াল মাছ। বৃহস্পতিবার ভোরে উপজেলার পদ্মা নদীর হরিণাঘাট এলাকায় জেলে আলম মিয়ার জালে বোয়াল মাছটি ধরা পড়ে।

   

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

স্থানীয় হরিণাঘাট এলাকার জেলেরা জানান, বুধবার রাতে লেছড়াগঞ্জ ইউনিয়নের পাটগ্রামের জেলে আলম মিয়া নদীতে মাছ শিকার করতে যান।

 

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে হরিণা ট্রলার ঘাটের অদূরে পদ্মায় জাল ফেলেন আলম মিয়া। পরে জাল টেনে তোলার সময় বোয়াল মাছটি ইলিশ ধরার জালে আটকা পড়ে। বোয়াল মাছটি বিক্রির জন্য হরিণাঘাট বাজারে নেন। পরে স্থানীয় পাটগ্রামের আমির হোসেনসহ পাঁচজন ব্যক্তি বোয়ালটি ১৫ হাজার টাকায় কিনে নেন।

   

পাটগ্রামের বাসিন্দা ও মৎস্য শিকারি আলম মিয়া জানান, হরিণাঘাট থেকে একটু ভেতরে পদ্মায় আজ ভোর ৫টার দিকে ইলিশের জাল তুলতেই বুঝতে পারি বড় সাইজের কোনো মাছ জালে আটকা পড়েছে। অবশেষে টেনে নৌকায় তুলতেই দেখতে পাই বড় একটি বোয়াল জালে আটকা পড়েছে।

   

এ বিষয়ে হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, তিনি জেলেদের মাধ্যমে শুনেছেন পদ্মায় একটি বড় সাইজের বোয়াল ধরা পড়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।