Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

পদ্মায় ধরা পড়লো ১৫ কেজি ওজনের বোয়াল

admin • 16 Jan 2025, 07:05 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পদ্মায় ধরা পড়লো ১৫ কেজি ওজনের বোয়াল

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে একটি ১৫ কেজি ওজনের বোয়াল মাছ ধরা পড়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার জেলে কালাম হালদার ও তার সহযোগীরা পদ্মা নদীর চর মজলিসপুর এলাকায় জাল ফেললে মাছটি তাদের জালে আটকা পড়ে।

 

পরে মাছটিকে দৌলতদিয়া ঘাটের আনু খাঁর আড়তে নিয়ে আসা হয়। সেখানে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ২ হাজার ৫০০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৫০০ টাকায় কিনে মাছটি নেন।

 

চান্দু মোল্লা জানান, মাছটি কেনার পর তিনি মোবাইলে ছবি তুলে দেশের বিভিন্ন ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করেন। পরে মাছটি ২ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৩৯ হাজার টাকায় বিক্রি করেন।

 

স্থানীয়রা জানায়, শীতকালে পদ্মা নদীতে এমন বড় বোয়াল মাছ প্রায়ই ধরা পড়ে যা বাজারে বেশ চাহিদা সৃষ্টি করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।