Wednesday, 4 November 2026
শিরোনাম
চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
জেলার খবর

পদত্যাগের পর নেতা বললেন, ‌‘আর বিএনপি করব না’

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
পদত্যাগের পর নেতা বললেন, ‌‘আর বিএনপি করব না’

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা বিএনপি থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন দুই নেতা। গতকাল বুধবার উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক কাছে ডাকযোগে পদত্যাগপত্র পাঠিয়েছেন উপজেলা বিএনপির সদস্য মো. জহুরুল ইসলাম ও সাইফুল ইসলাম।

 

তবে স্থানীয় বিএনপির দাবি, গ্রেপ্তার আতঙ্কে তাঁরা পুলিশি হয়রানি থেকে বাঁচতেই পদত্যাগ করেছেন।

 

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে বিষয়টি গণমাধ্যমকর্মীদের জানান বিএনপি নেতা জহুরুল ইসলাম। তিনি বলেন, ‘ভবিষ্যতে আর বিএনপির রাজনীতি করব না। ’

 

জহুরুল ইসলাম উপজেলার তালম ইউনিয়নের চককলামুলা গ্রামের মৃত আলীমদ্দিনের ছেলে। চিঠি পাঠানো আরেকজন হলেন একই ইউনিয়নের কুন্দাশন গ্রামের মো. ময়দান আলীর ছেলে সাইফুল ইসলাম।

   

অব্যাহতি প্রসঙ্গে জহুরুল ইসলাম বলেন, ‘তাড়াশ উপজেলার বিএনপির কার্যকারী কমিটিতে ৮৯ নম্বর সদস্য হিসেবে আমার নাম দেওয়া আছে। যা আমি জানি না।

 

আমি এ পদ গ্রহণ করি নাই। আমি নাটোরের সিংড়া উপজেলার একটি বিদ্যালয়ে ২০১০ সাল থেকে প্রধান শিক্ষিকের দায়িত্ব পালন করছি। এ ছাড়া আমি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে উপজেলা বিএনপির কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি। ’

 

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল বলেন, ‘জহুরুল উপজেলা বিএনপির কার্যকারী কমিটির সদস্য ছিলেন। তিনি বরাবরই সুবিধাবাদী।

 

বিএনপির চলমান আন্দোলনের মধ্যে গ্রেপ্তার এড়াতে পদত্যাগ করেছেন। এখনও তাদের পত্রটি হাতে পাইনি। পেলে দলীয় ফোরামে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। ’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।