Tuesday, 27 October 2026
শিরোনাম
যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন
এক্সক্লসিভ

পটুয়াখালীর পুরান বাজারে ভয়াবহ আগুন

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পটুয়াখালীর পুরান বাজারে ভয়াবহ আগুন

পটুয়াখালী ৩নং ওয়ার্ডের পুরান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ মে) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে বাজারের অগ্রণী ব্যাংকের সামনের একটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। এ ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিসের দুই কর্মী আহত হয়েছেন।

 

জানা যায়, সন্ধ্যা ৬টার পর স্থানীয় হারুন মুন্সির দোকানে প্রথমে আগুন লাগে। এরপর তা মুহূর্তেই পাশের বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। তবে, পানি সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। ফলে শতাধিক দোকান পুড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভয়াবহ আগুনে জনতা ব্যাংকের একটি শাখা ও ১০ থেকে ১২টি দোকানসহ অন্তত ২০টি বসতঘর পুড়ে গেছে। এছাড়া পাঁচ তলার একটি ভবন ও তিন তলার একটি ভবনে আগুন এখনো জ্বলছে। আগুনে কোটি টাকার বেশি সম্পদের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

 

তবে, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।