Wednesday, 21 October 2026
শিরোনাম
ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য চুরি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা,প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে হরমুজে ৩ তেলবাহী জাহাজে আগুন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসের মামলায় যুবক গ্রেপ্তার পর্যাপ্ত আয়োডিনযুক্ত লবণ পাচ্ছে না ২৪ শতাংশ পরিবার ঠাকুরগাঁওয়ে নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক কর্মশালা ফের চালু হচ্ছে ডিভি লটারি, জেনে নিন আবেদনের সময় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান
এক্সক্লসিভ

পঞ্চগড়ে ১৫ বোতল বিদেশি মদসহ বাবা-ছেলে আটক

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে ১৫ বোতল বিদেশি মদসহ বাবা-ছেলে আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ বোতল ভারতীয় মদসহ বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ মে) রাত পৌনে দশটায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট তাতীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন একই এলাকার মৃত মেছের শেখের ছেলে মোঃ আব্দুর রহিম এবং আব্দুর রহিমের ছেলে রুবেল ইসলাম। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম মালিকের নেতৃত্বে লক্ষীরহাট তাতীপাড়া এলাকায় রুবেল ইসলামদের বসতবাড়িতে অভিযান চালিয়ে মোঃ রুবেল ইসলাম ও তার বাবা মোঃ আব্দুর রহিমকে আটক করা হয়।

 

এসময় তাদের বাড়ি থেকে ৫ বোতল McDowell’s Whisky, ৫ বোতল Master Blender’s Signature Whisky, ৩ বোতল Seagram’s Blenders Pride Whisky এবং ২ বোতল Blue Lagoon Alcoholসহ মোট ১৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। প্রতিটি বোতলে ৭৫০ মিলিলিটার করে মোট ১১ দশমিক ২৫ লিটার মদ উদ্ধার করা হয়েছে।

 

উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, বিদেশি মদসহ আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।