Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস

শীতের জেলা নামে খ্যাত পঞ্চগড়ে ক্রমশ হ্রাস পাচ্ছে তাপমাত্রা। গত কয়েকদিন থেকে এ জেলায় তাপমাত্রা উঠানামা করছে। ১৩ থেকে ১০ ডিগ্রির ঘরে তাপমাত্রা বিরাজ করছে।

 

সোমবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৯ ডিগ্রি সেলসিয়াস।

 

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েকদিন থেকে তেঁতুলিয়ায় তাপমাত্রা উঠানামা করছে। মূলত এ এলাকা থেকে হিমালয়ের অনেক কাছাকাছি অবস্থান। তাই যখনই হিমেল হওয়া এ জেলার ওপর দিয়ে বয়ে যায় তখনই তাপমাত্রা হ্রাস পায়। তবে আগামী সপ্তাহে তাপমাত্রার আরো হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

এদিকে শীতকে ঘিরে জমে উঠতে শুরু করেছে বিভিন্ন হাট বাজার ও ফুটপাতে পিঠাপুলির দোকান। ধীরে ধীরে গড়ে উঠছে অস্থায়ী গরম কাপড়ের দোকানগুলোও। দিনের বেলা ঝকঝকে রোদ থাকলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে কিছুটা শীত অনুভূত হচ্ছে। রাত যতই গভীর হয় শীতের তীব্রতাও বৃদ্ধি পায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।