Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ মিছিল

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ মিছিল

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। জেলা বিএনপির আয়োজনে আজ সোমবার বিকেলে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপির জেলা কার্যালয় থেকে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই বিক্ষোভ শেষ হয় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, আদম সুফি, আহ্বায়ক কমিটির সদস্য রুবেল পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন প্রমুখ।

 

বক্তারা বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবি জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।