Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

পঞ্চগড়ে পাথর বোঝাই ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, আহত ২

admin • 25 Apr 2024, 07:40 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে পাথর বোঝাই ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, আহত ২

পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে বিকল হয়ে যাওয়া ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৪ এপ্রিল) রাত ১১টার পর মহাসড়কের অমরখানা চাওয়াই সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় এক ট্রাকচালক ও হেলপারকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

হাইওয়ে পুলিশ জানায়, রাত ১১টার দিকে পাথর বোঝাই একটি ট্রাকের সামনের চাকা ফেটে গেলে সেটি রাস্তায় বিকল হয়ে পড়ে। ওই সময় পাথর বোঝাই অপর একটি ট্রাক পেছন থেকে ওই ট্রাকটিতে ধাক্কা দেয়। এতে ধাক্কা দেয়া ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেলে ট্রাকের কেবিনে আটকা পড়েন চালক ও হেলপার।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধারের চেষ্টা করেন। একপর্যায়ে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ছাড়াও সদর থানা পুলিশ ও পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ঘণ্টাখানেক চেষ্টার পর ওই ট্রাকচালক ও হেলপারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

এদিকে, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহত দুইজনেরই অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে, এ দুর্ঘটনার পর প্রায় ঘণ্টাখানেক ওই মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।