Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

পঞ্চগড়ে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
পঞ্চগড়ে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

পঞ্চগড়ের দেবীগঞ্জে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের হাতে গাজীপুরের ইমাম মাওলানা মুহিবুল্লাহ মিয়াজীর অপহরণের প্রতিবাদে ও সংগঠনটি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৪ অক্টোবর ) জুমার নামাজ শেষে দেবীগঞ্জ বাজার জামে মসজিদের সামনে থেকে দেবীগঞ্জ উপজেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় চত্বরে এসে শেষ হয়।

 

এতে পৌরসভার বিভিন্ন মসজিদ থেকে আগত ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লিরা অংশ নেন। পরে বিজয় চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন দেবীগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা মো. আবু মুসা আশআরী, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়াসিস আলম, দেবীগঞ্জ উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মুসলিম উদ্দিন এবং দেবীগঞ্জ বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ শাহিনুর ইসলাম প্রমুখ।

 

সমাবেশে বক্তারা বলেন, ইসকন নামের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনটি বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। গাজীপুরের ইমাম মাওলানা মুহিবুল্লাহ মিয়াজীকে অপহরণ ঘটনা তারই অংশ। ধর্মীয় ছদ্মবেশে সংগঠনটি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

 

এ দেশে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে; কিন্তু কেউ যদি ধর্মের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তা কখনো সহ্য করা হবে না। বক্তারা অবিলম্বে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা ও গুমের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।