Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নোয়াখালীতে যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী গ্রেপ্তার

admin • 08 Oct 2023, 02:00 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নোয়াখালীতে যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী গ্রেপ্তার

প্রেমের ফাঁদে ফেলে বিয়ে পরে দাবীকৃত যৌতুক না দেওয়ায় নোয়াখালীর সোনাইমুড়িতে অন্ত:সত্তা স্ত্রী রহিমা আক্তার সুমিকে শ্বাসরোধ করে হত্যার পর শৌচাগারে ফেলে পালিয়ে যায় স্বামী মো. আবু ইউসুফ।

 

আসামিকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন বলে দাবী করেন পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম। রোববার সকাল সাড়ে ১১টায় সোনাইমুড়ি থানায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

 

গ্রেপ্তারকৃত আসামি আবু ইউসুফ কুমিল্লার নবীপুর গ্রামের মাওলানা মো. আবু মুছার ছেলে।

পুলিশ সুপার জানান, শনিবার রাতে সাতক্ষীরা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন আবু ইউসুফ। ইউসুফ পেশায় একজন চোর। সে একাধিক বিয়ে করেছেন। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের প্রেমের ফাঁদে ফেলে প্রথমে বিয়ে করে। পরে যৌতুক নিয়ে উধাউ হয়ে যায় আবু ইউসুফ। একই কাজ করেছেন সুমির ক্ষেত্রেও।

 

পুলিশ সুপার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে ৫-৬ মাস পূর্বে সুমিকে বিয়ে করে আবু ইউসুফ। কিছুদিন পূর্বে সুমির কাছে ১ লাখ টাকা দাবী করে সে কিন্তু যৌতুকের টাকা দিতে না পারায় ১ অক্টোবর স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ওড়না দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। পরে মরদেহ শৌচাগারে ফেলে পালিয়ে যায় আবু ইউসুফ। এ ঘটনায় নিহতের ভাই আরাফাত হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।