Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নোংরামির মধ্যে দলে থাকতে চাইনি : তামিম

admin • 27 Sep 2023, 07:15 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
নোংরামির মধ্যে দলে থাকতে চাইনি : তামিম

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে শেষে হালকা চোট অনুভব করেছিলেন তামিম ইকবাল। তখন সেই বিষয়টি টিম ম্যানেজমেন্টকে জানান এই ওপেনার। সেই ঘটনার প্রেক্ষিতেই এক-দুদিন পর বোর্ডের সর্বোচ্চ পর্যায় থেকে একজন ফোন করে ভিন্ন এক প্রস্তাব দেন তামিমকে।আজ বুধবার লাইভে এসে সেই বিষয়টি পরিষ্কার করেছেন তামিম।

 

তিনি বললেন, 'বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করে আমাকে বললো, 'তুমি বিশ্বকাপে যাবা, কিন্তু তোমাকে তো ম্যানেজ করে খেলাতে হবে। একটা কাজ করো, তুমি প্রথম ম্যাচ খেলিও না।' আমি বলেছি, এখনো ১২/১৩ দিন সময় আছে। এই সময়ের মধ্যে তো আমি ভালো অবস্থায় থাকবো। তো কি কারণে খেলবো না? তখন বললো, 'আচ্ছা তুমি যদি খেলো তাহলে আমরা পরিকল্পনা করছি, তুমি নিচের দিকে খেলবা।'

 

'স্বাভাবিকভাবে বুঝতে হবে আমি কোন মানসিকতা থেকে এসেছি। আমাকে যদি হুট করে এসব ধরণের কথা বলা হয়। আমার পক্ষে নেওয়া আসলে সম্ভব না। আমি ১৭ বছর ধরে এক পজিশনে ব্যাট করেছি। আমি জীবনে কোনদিন তিন-চারে ব্যাটিং করিনি। আমি যদি তিন চারে ব্যাট করতাম তাহলে মানিয়ে নেওয়ার মতো ছিল। আমার এরকম কোন অভিজ্ঞতা নেই।'-যোগ করেন তামিম।

টিম ম্যানেজমেন্টের এমন প্রস্তাব ভালোভাবে নেননি তামিম। তিনি বলেন, 'আমি এটা ভালোভাবে নেইনি। আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম। আমি এটা পছন্দ করিনি। আমি মনে করেছি আমাকে জোর করে করে বাধা দেওয়া হয়েছে।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।