Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কম্পন কারাগারে

admin • 12 Dec 2024, 08:33 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কম্পন কারাগারে

মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। তিনি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিউর রহমান কম্পন (২৮)।

 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে তোলা হলে আদালত মামলা পর্যালোচনা করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মানিকগঞ্জ সদর থানা কোর্ট পুলিশের ইন্সপেক্টর আবুল খায়ের ও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ওসি আমানুল্লাহ জানান, গত ৬ নভেম্বর রংপুর জেলার পীরগঞ্জ এলাকা থেকে সামিউর রহমান কম্পনকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের সঙ্গে মারধরে আহত অবস্থায় কম্পনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সুস্থ হলে বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে তোলা হয়।

 

ওসি বলেন, জেলা বিএনপির কার্যালয় পুড়ানো, ভাঙচুর ও নাশকতার দায়ে স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার আহ্বায়ক অ্যাড. মুরাদ হোসেন ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ সদর থানায় মামলা করলে এই মামলায় কম্পনকে গ্রেপ্তার করা হয়।

 

উল্লেখ্য, মামলায় ৯১ জনের নাম উল্লেখ এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নামও রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।