Sunday, 25 October 2026
শিরোনাম
বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ প্রধানমন্ত্রীর বাসে স্নাইপার নিয়ে মন্তব্যকারী যুবকের ৭ দিনের রিমান্ড বিমানের দাম্মাম-রিয়াদের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত
জেলার খবর

নির্যাতনের শিকার মেয়ে মামলা করল মা-বাবার বিরুদ্ধে

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
নির্যাতনের শিকার মেয়ে মামলা করল মা-বাবার বিরুদ্ধে

কুষ্টিয়ায় নিজের মা বাবার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছে ভুক্তভোগী মেয়ে। এ বিষয়ে মা বাবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মেয়ে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, কুষ্টিয়া পৌরসভাস্থ আড়ুয়াপাড়া এলাকার ৩নং স্কুলের পাশে পিতা রনজিত কর্মকারে ও তার স্ত্রী মানসী সাহা তার নিজের মেয়েকে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছে।

 

ভুক্তভোগী ওই মেয়ে অভিযোগে উল্লেখ করেন, তার পিতা-মাতা তাকে ঠিকমতো খেতে পড়তে দেয় না। পরিবার থেকে প্রয়োজন মতো সুযোগ সুবিধা না পেয়েও চলতি বছর জিপিএ ৫.০০ পেয়ে এইচ.এস.সি পাশ করেন তিনি।

 

অভিযোগকারী ওই মেয়ে জানান, কারো সাথে কথাবার্তা বললেই আমাকে সন্দেহের চোখে দেখে। আমার প্রতি অমানবিক আচরণ সহ মারমুখী আচরণ করে। আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে।

 

অভিযোগে উল্লেখ রয়েছে, ভুক্তভোগী ওই মেয়ের সাথে তার পিতা রনজিত কর্মকারের অবৈধ সম্পর্ক রয়েছে বলে অপবাদ দেয় ভুক্তভোগীর মা মানসী সাহা। আর এমন অপবাদে মানসিক ভাবে চরম ভাবে ভেঙে পড়েন ওই মেয়ে। এমনকি ওই মেয়ের প্রাইভেট শিক্ষকের সাথেও অবৈধ সম্পর্কের অপবাদ দেয় তার মা।

 

পিতা-মাতার এমন অমানবিক আচরণে বিপর্যস্ত মেয়ে নিজের পায়ে দাড়াতে গত ফেব্রুয়ারি মাসে কুষ্টিয়ার একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি নেয়।

   

চাকরির প্রতি মাসের টাকা তার পিতা নিয়ে নেয়। এমনকি অফিস থেকে নাস্তা বাবদ যে টাকা দেওয়া হয় তাও কেড়ে নেয় তার পিতা। অফিস থেকে বাড়ী ফিরতে দেরি হলে ‘তুই খারাপ কাজে করে বেড়াস’ বলে অপবাদ দেয় তার পিতা-মাতা।

 

ভুক্তভোগী ওই মেয়ে তার পিতা-মাতা প্রতিটি সময়-ই অশ্লীল ভাষায় গালিগালাজ করে। একজন মেয়ে হয়ে তার পিতা-মাতার এমন আচরণে চরম ভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন ওই মেয়ে।

   

অভিযোগে তিনি বলেন, আমার পিতা-মাতা আমার যেকোন সময় বড় ধরনের ক্ষতি করতে পারে। এভাবে চলতে থাকলে আমার আত্মহত্যা করা ছাড়া উপায় নেই। তাই পিতা-মাতার এ ধরনের কার্যকলাপের সমাধান চেয়ে আইনের দারস্থ হয়েছেন ভুক্তভোগী ওই মেয়ে।

 

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি দেলোয়ার হোসেন খান এর সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।