Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

নির্বাচন কোথা থেকে করব, সেই ঘোষণা এখনও দিইনি : আসিফ মাহমুদ

admin • 27 Nov 2025, 09:59 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
নির্বাচন কোথা থেকে করব, সেই ঘোষণা এখনও দিইনি : আসিফ মাহমুদ

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণের কথা জানালেও কোন দল থেকে বা কোন আসন থেকে করবেন; সেটি স্পষ্ট করেননি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ।

 

বৃহস্পতিবার (২৭ নভেম্বরের) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচন করব ঘোষণা দিয়েছি, কিন্তু কোথা থেকে করব; সেই ঘোষণা এখনো দিইনি।

 

নির্বাচন করলে সরকার থেকে পদত্যাগের একটি বিষয় আছে, তাহলে কখন পদত্যাগ করতে পারেন— এমন প্রশ্নে তিনি বলেন, কেবল আমরা দুজন ছাত্র উপদেষ্টাই নয়, আরও যারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আছেন, তাদের কেউ কেউ নির্বাচন করবেন বলে কথা আছে।

তিনি আরও বলেন, আসলে কোনো আইন বা বিধান নেই যে উপদেষ্টা থেকে কিউ নির্বাচন করতে পারবে না। তবে স্বার্থের সংঘাত ঘটে এমন পদে থেকে নির্বাচন করা উচিত না। আমি মনে করি, যে বা যারাই নির্বাচনে অংশ নেবেন, নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়ার আগে তাদের পদত্যাগ করা প্রয়োজন। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি। সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে কথা বলে আপনাদের জানাব।

 

উপদেষ্টা আরও বলেন, কোনোকিছুই এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হলে জানতে পারবেন।

 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, অবশ্যই কোনো অনিয়ম হলে দুদক সেটা তদন্ত করতে পারে। এক্ষেত্রে আমাদের কোনো সহায়তার প্রয়োজন হলে আমরা সেটা দুদককে করব।

 

কোন দল থেকে নির্বাচন করবেন— জানতে চাইলে তিনি বলেন, এখন আমি কিছু বলছি না। এখন রাজনৈতিক বক্তব্য দেওয়া ঠিক হবে না। যথাসময়ে আপনারা জানতে পারবেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।