Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

‘নির্বাচনের আগে যাতে সন্ত্রাসীরা তৎপর হতে না পারে সে ব্যাপারে সতর্ক আছি’

admin • 07 Aug 2023, 12:23 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
‘নির্বাচনের আগে যাতে সন্ত্রাসীরা তৎপর হতে না পারে সে ব্যাপারে সতর্ক আছি’

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নবাগত কমিশনার মো. মোজাম্মেল হক বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে যাতে সন্ত্রাসী-চরমপন্থিরা সক্রিয় হতে না পারে সে ব্যাপারে আমরা সতর্ক আছি।

সন্ত্রাসী-চরমপন্থিদের নতুন-পুরাতন তালিকা দেখে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো। সেই সঙ্গে জঙ্গিদের কোনো তৎপরতা আছে কিনা সে ব্যাপারেও নজরদারি শুরু করেছি।

রোববার (৬ আগস্ট) দুপুরে কেএমপি সদর দপ্তরে খুলনার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন। তিনি জানান, শিগগিরই ‘হ্যালো কেএমপি’ নামে একটি অ্যাপস চালু করা হবে। এই অ্যাপস ব্যবহার করে নগরবাসী তাদের যে কোনো অভিযোগ ও তথ্য থাকলে তা জানাতে পারবে, এছাড়া বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবে। নগরবাসীর নিরাপত্তার জন্য সব বাড়ির ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করা হবে।

কেএমপি কমিশনার বলেন, কিশোর গ্যাংয়ের তৎপরতা দমন, জুয়া খেলা বন্ধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সড়কে যানবাহন চলাচলের বিশৃঙ্খলা ও যত্রতত্র পার্কিং বন্ধ, যানজট নিরসনে পুলিশের তৎপরতা আরও বৃদ্ধি করা হবে। মাদক ব্যবসার সঙ্গে পুলিশের কোনো সদস্যের জড়িত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কারণ আমরা সর্ষের মধ্যে ভুত রাখতে চাই না।

সভায় কেএমপির অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।