Tuesday, 27 October 2026
শিরোনাম
সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন মধ্যরাতে ডাকাতের কবলে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা!
এক্সক্লসিভ

নিরীহ আ.লীগ কর্মীদের বুকে টেনে নিতে বললেন বিএনপি নেতা

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
নিরীহ আ.লীগ কর্মীদের বুকে টেনে নিতে বললেন বিএনপি নেতা

বাগেরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক বলেছেন, ‘যারা নিরীহ আওয়ামী লীগ, যারা বাধ্য হয়ে মিছিলে গেছে, মিটিংয়ে গেছে, কিন্তু কারো নামে মিথ্যা মামলা দেয়নি, কারো ক্ষতি করেনি, তাদেরকে দয়া করে কিছু বলিয়েন না, তাদের বুকে টেনে নিন।‎’

বুধবার (২৯ অক্টোবর) রাতে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নে অনুষ্ঠিত মতবিনিময় সভা, গণসংযোগ ও ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি।

সৈয়দ নাসির আহমেদ মালেকের বক্তব্যের সময়, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, মহিলা দল নেত্রী ফরিদা বেগম, রোজিনা খাতুনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মালেক আরও বলেন, হাসপাতালে গিয়ে এ দেশের মুসলমানদের প্রিয় মানুষ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে পয়জন পুশ করে মেরে ফেলা হয়েছিল। সেই জামায়াত পরবর্তীতে আওয়ামী লীগের বাড়ি বাড়ি গিয়ে বলছে বিএনপি মারছে, আমরা ঠেকাচ্ছি। তারা নিজেরাই সাম্প্রদায়িক রাজনীতি করছে। তারা এখন ভোটের জন্য হিন্দু ভাইদের বাড়ি যাচ্ছে, পূজায় যাচ্ছে, গীতা পাঠ করছে, প্রসাদ খাচ্ছে সবই একটি ভোটের আশায়।

সৈয়দ নাসির আহমেদ মালেক আরও বলেন, যারা আওয়ামী লীগের নামে জুলুম-অত্যাচার, হামলা-মামলা, দখল-জবরদখল করেছে, তাদের সঙ্গে কোনো আপোষ নয়। তবে যারা নিরীহ, যারা শুধু নাম লেখিয়েছে তাদের প্রতি সহনশীল হোন। যদি ভোটে জিততে চান, তাদের বাড়ি বাড়ি গিয়ে বলুন বিএনপি ক্ষমতায় এলে তোমরা নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে আমরা সেই দায়িত্ব নিচ্ছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।