Monday, 2 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
জেলার খবর

নিয়ন্ত্রণ হারিয়ে গোল্ডেন লাইনের বাস খাদে, হেলপার নিহত

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
নিয়ন্ত্রণ হারিয়ে গোল্ডেন লাইনের বাস খাদে, হেলপার নিহত

বরিশালে বেপরোয়া গতির গোল্ডেন লাইন পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খাদে ছিটকে পড়েছে। এতে বাসটির হেলপার আল-আমিন (২৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন।

শনিবার (১৪ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকি বেজগাতি সুইজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠী গ্রামের ফরহাদ হাওলাদারের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা জানান, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করে বাসের নিচে চাপা পড়া হেলপারের মরদেহ উদ্ধার করেছে। বাসটি সড়কে তোলার কাজ চলছে। দুর্ঘটনার পর কিছু সময় গাড়ি চলাচল বন্ধ থাকলেও সড়ক এখন স্বাভাবিক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসছিল। গৌরনদী উপজেলার টরকী বেজগাতি সুইজ হাসপাতালের সামনে বেলা পৌনে ১১টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসটির হেলপার আল-আমিন নিহত হন। দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। যার মধ্যে গুরুতর আহত ৮ জনকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটির গতি বেপরোয়া ছিল। আরেকটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।